State

হেলমেট না পরলেই শাস্তি পুলিশকর্মীদের

কথায় আছে, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। নিজে যে খারাপ আচরণটি করা হয় তা নিয়ে তো আর অন্যকে শিক্ষা দেওয়া চলে না। তাই সাধারণ মানুষকে সদাচরণ শেখাতে আগে নিজের কর্মীদের শিক্ষা দেওয়ার নোটিশ জারি করলেন বীরভূম পুলিশ সুপার। জেলায় হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরপাকড় নিত্য দিনের ব্যাপার। এতে হেলমেট না পরার প্রবণতা সাধারণ আরোহীদের মধ্যে অনেকাংশে কমেছে বৈকি। কিন্তু সেই সাধারণ আরোহীরা যখন আঙুল তোলেন আইনের রক্ষকদের দিকে তখন তাঁদের তো আর শাস্তি দেওয়া যায় না।

তাই বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল নির্দেশিকা জারি করলেন যেকোনও পুলিশকর্মী, গ্রামীণ পুলিশ ভলান্টিয়ার বা সিভিক ভলান্টিয়ারদেরকেও সবসময় হেলমেট পড়তে হবে। ব্যক্তিগত কাজ বা ডিউটির সময়, কোনও সময়ই তাঁদেরকে যেন হেলমেট ছাড়া না দেখা যায়। আইনের রক্ষক হিসাবে তাঁরা এটা পালন করলে তবেই সাধারণ মানুষকে শেখানো সম্ভব। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।

Shaoni Dutta

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026