State

প্রেমে আঘাত, আত্মঘাতী ২ বোন!

একই সাথে আত্মঘাতী হল ২ বোন। কারণ নিয়ে ধন্দ থাকলেও পরিবার পরিজনের ধারণা প্রেমে আঘাত পেয়ে একজন আত্মহত্যার পরিকল্পনা করে। প্রাণের প্রিয় বোন আর থাকবে না, এটা মেনে নিতে না পেরেই হয়তো নিজেকে শেষ করার সিদ্ধান্ত নেয় আরেক বোন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বাঁকুড়ার ইন্দপুরের গারদুয়ারা গ্রামে একই বাড়িতে বড় হয়ে ওঠা ২ খুড়তুতো বোন অপর্ণা বাউরি ও শর্মিষ্ঠা বাউরির। ২ জনের মধ্যে এতটাই ভাব ছিল যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমতে যাওয়া পর্যন্ত তারা একসাথেই চলত। গত বুধবার সেই ঘুমতে যাওয়াই তাদের শেষ ঘুম হল। বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হল তাদের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ।

পরিজনদের অনুমান, সম্প্রতি অপর্ণার প্রেমিক তাকে ঠকায়। সেই দুঃখে সে আত্মহত্যা করার কথা ভাবে। প্রিয় দিদি এমন সিদ্ধান্ত নিলে তা মেনে নিতে পারেনি শর্মিষ্ঠা। সেও দিদিকে ছেড়ে থাকতে পারবে না মনে করে আত্মহত্যার পথ বেছে নেয়। তবে সবটাই এখনও পর্যন্ত অনুমান। আত্মহত্যার সঠিক কারণ পুলিশি তদন্ত সাপেক্ষ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026