বৃহস্পতিবার সকাল ১০টা। ব্যস্ত দিনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়েও সকলে ব্যস্ত হয়ে পড়েছেন নিজের নিজের কাজে। এমন সময়ে এক ভয়ংকর বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন সকলে। আশপাশের লোকজন দেখেন তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বার হচ্ছে। কার্যালয়ের অনেকটা অংশ তছনছ হয়ে গেছে। ভেঙে পড়েছে সিলিং। সেই ধ্বংসস্তূপের মধ্যেই রক্তাক্ত অবস্থায় ছটফট করলেন কয়েকজন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি বাকি ৩ জন।
ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। এখন এটা বিস্ফোরণ নাকি দলীয় কার্যালয়ের মধ্যে গ্যাস সিলিন্ডার ফেটে এই কাণ্ড তা পরিস্কার নয়। পুলিশ বিস্ফোরণ হল কীভাবে তার খোঁজ চালাচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…