State

পিটিটিআই ছাত্রাবাসে ব়্যাগিং-এর অভিযোগ, বিডিও-র দ্বারস্থ পড়ুয়ারা

এবার ব়্যাগিং-এর শিকার হওয়ার অভিযোগ সরকারি পিটিটিআই ছাত্রাবাসের পড়ুয়াদের। কলেজ কর্তৃপক্ষের অপেক্ষা না করেই পড়ুয়ারা দ্বারস্থ হলেন স্থানীয় বিডিও-র। মঙ্গলবার হেনস্থার শিকার হওয়া পড়ুয়াদের অভিভাবকরা লিখিত অভিযোগ জানান বিডিওর কাছে।

অভিযোগ, পশ্চিম বর্ধমানের লাউদোহা পিটিটিআই কলেজে দীর্ঘদিন ধরেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হত প্রথম বর্ষের ৫ ছাত্রকে। অভিযোগ, দ্বিতীয় বর্ষের ছাত্ররা এধরণের অত্যাচার চালাত। প্রথম দিকে অভিভাবকদের এবিষয়ে জানালেও তাঁরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তবে এবার অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথম বর্ষের ছাত্ররা মানসিক ভাবে ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।

এদিন দুর্গাপুর-ফরিদপুরের বিডিও শুভ সিনহা রায়ের কাছে অভিযোগ জানালে তিনি বিষয়টি অ্যান্টি-ব়্যাগিং কমিটি তদন্ত করে দেখছে বলে জানান। অন্যদিকে প্রধান শিক্ষক সনৎ কুমার পাল অভিযুক্ত ৬ ছাত্রকে হোস্টেল থেকে সাময়িক বরখাস্ত করেন।

Shaoni Dutta

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026