State

নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে জেলা নেতৃত্ব

বীরভূমের লাভপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় দোষীদের কোনওভাবে রেয়াত করা হবে না বলে জানিয়ে দিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের তরফে জেলা সভাপতি সহ লাভপুর বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম থিবা গ্রামে গিয়ে মৃত সাগর শেখের পরিবারের সাথে দেখা করেন ও মরদেহে মাল্যদান করেন।

গত সোমবার সন্ধ্যায় লাভপুরের বলরামপুর গ্রামের কাছে ৩ জন দুষ্কৃতি বোমা মেরে ও গুলি করে খুন করে সাগর শেখকে। সেই সময় তাঁর সঙ্গে ছিল তাঁর ১২ বছরের মেয়ে রোজি। মঙ্গলবার সে জানায়, বলরামপুর গ্রামের কাছে বাইকে চড়ে তারা আসতেই ৩ জন দুষ্কৃতি জঙ্গল থেকে বেরিয়ে আসে। বোমা মারে তার বাবাকে। বারুদ ছিটকে এসে লাগে তার চোখেও। তার বাবা বাইক থেকে পড়ে যেতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতিরা। তখন রোজি তাদের পা জড়িয়ে ধরতে তাকে পা দিয়ে ছিটকে ফেলে দেয় তারা। তখনই রোজি নিচের দিকে ঝোপে পড়ে যায়।

পরিবারের কাছে এই মর্মান্তিক ঘটনার বর্ণনা শোনার পর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, গ্রামের যারাই সাগর শেখকে খুন করে থাকুক না কেন তারা কোনভাবেই পালাতে পারবে না। তৃণমূল কাউকে পালিয়ে যাওয়ার সুযোগ দেবে না। মঙ্গলবার লাভপুর থেকে পুলিশ খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১ জনকে আটক করেছে।

Shaoni Dutta

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026