State

জেলায় জেলায় কেরালায় আটকে পড়া মানুষদের জন্য উদ্বেগ

কেউ খোঁজ পেয়েছেন, কেউ বা পাননি। বেশিরভাগ পরিবারেরই মূল উপার্জনকারী আটকে পড়েছেন কেরালার বন্যায়। কারও পরিবারের একাধিক সদস্য। যতদিন না তাঁরা ঘরে ফিরছেন, চোখের জল যেন শুকচ্ছে না বাঁকুড়া, বীরভূম, নদিয়ার পরিবারগুলোর মানুষদের।

বীরভূমের বোলপুরের কাছে কাখুটিয়া গ্রামের প্রায় ১০ জন কেরালায় গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। হরিচাঁদ দাস, শুশুল বিশ্বাস, সমর বারুইরা কেরালায় বন্যা হওয়ার খবর দিয়েছিলেন পরিবারকে। জানিয়েছিলেন তাঁরা উঁচু বাড়ির ছাদে উঠে নিরাপদে আছেন। কিন্তু কাখুটিয়ায় থাকা পরিজনরা যখন খোঁজ নিতে চাইছেন ফোনে পাওয়া যাচ্ছে না কেরালায় থাকা মানুষগুলোকে।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চাঁদাই গ্রামের দাউদ শেখের পরিবার আবার সেই নিশ্চয়তাও পাননি। ৩ দিন আগে শেষবার ফোন করেছিলেন দাউদ। জানিয়েছিলেন জল নেই, খাবার নেই। কথা বলতে বলতে ফোন কেটে যায়। আর যোগাযোগ করা যায়নি। কথাগুলো মনে পড়তেই চোখ ছলছল করে উঠছে স্ত্রী অপসুরা বেগমের।

নদিয়ার আফ্রিজা বিবি কাকে নিয়ে ভাববেন সেটাই ভাবার। নিজের স্বামী হায়াত মণ্ডল যেমন আটকে পড়েছেন তেমনই আটকে রয়েছে তাঁর ভাই তামজীদ শেখ। আবার জামাই ঝন্টু শেখও কেরালার বন্যায় আটকে। তাঁরা সবাই খবর দিয়েছিলেন রিলিফ ক্যাম্পে রয়েছেন বলে। কিন্তু সবার সাথেই শেষ ৪ দিন আর যোগাযোগ করা যায়নি। এদিকে শেষবার তাঁরা জানিয়েছিলেন ক্যাম্পে আলো নেই, মশার উপদ্রব। ঝন্টু শেখ জ্বরের কবলে। তারপর? একবার তাঁদের খবর পেতে ব্যাকুল হয়ে অপেক্ষায় আফ্রিজা।

Shaoni Dutta

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026