বাড়িতে অসুস্থ বাবা। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করেই আর অপেক্ষা করেননি দিলওয়ার। যোগ দিয়েছিলেন নির্মাণ শ্রমিকের কাজে। কিন্তু বেশিদিন আর পরিবারের পাশে দাঁড়ানো হল না নদিয়ার নাকাশিপাড়ার চৌমুহা গ্রামের বাসিন্দা দিলওয়ার মল্লিকের। কেরালার বিধ্বংসী বন্যা কেড়ে নিল ১৮ বছরের যুবকের প্রাণ।
গত এপ্রিল মাসে নির্মাণ শ্রমিক হিসাবে কেরালা যান দিলওয়ার। বন্যার খবর পাওয়ার পর থেকেই উদ্বিগ্ন ছিল নদিয়ায় তাঁর পরিবার। গত বুধবার বাড়িতে ফোন করেছিলেন দিলওয়ার। জানিয়েছিলেন চারিদিক জলে ডুবে যাওয়ার চিত্রের কথা। বলেছিলেন খুব বন্যা সেখানে। তারপর ২ দিন আর কোনও যোগাযোগ করা যায়নি তাঁর সাথে।
শনিবার তাঁর কাজের সঙ্গীরা ফোনে জানান দিলওয়ারের মৃত্যু সংবাদ। তাঁদের দাবি, ঠিকাদারের চাপেই শনিবার কাজে বেরতে বাধ্য হন দিলওয়ার। তখনই হড়কা বানে ভেসে যান তিনি। আর সেই খবর আসার পরই মাথায় আকাশ ভেঙে পড়ে চৌমুহায় দিলওয়ারের দরিদ্র পরিবারে।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…