ফুটবল, প্রতীকী ছবি
এ রাজ্যে চলতি বছরে মারণ বজ্রপাতে মৃত্যু মিছিল লম্বা হয়েই চলেছে। এমনিতেই বজ্রপাত কেন এত বাড়ল তা নিয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। বৃষ্টি এলেই বজ্রপাত হচ্ছে। আর সেই বজ্রপাতে মৃত্যু বেড়েই চলেছে। রবিবারও বজ্রাঘাতে মৃত্যু হল ৩ জনের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কাছে মহিষমারি এলাকায়।
সূত্রের খবর, রবিবার বিকেলে মাঠে ফুটবল খেলছিল বেশ কয়েকজন কিশোর। সেই সময়ে হাল্কা বৃষ্টি হচ্ছে। আচমকাই বজ্রপাত শুরু হয়। বাজ পড়ে মাঠে। ফুটবল খেলা কিশোরদের ওপর আছড়ে পড়ে বাজ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ৮ জন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি ৫ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর গোটা এলাকাই কার্যত হাসপাতালে হাজির হয়। সকলের চোখেমুখে ছিল উদ্বেগের ছাপ। মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…