২টি গরুকে ক্ষতবিক্ষত অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করার পর থেকেই সিঁদুরে মেঘ দেখছেন লালগড়ের বাসিন্দারা। যে লালগড়ের জঙ্গলে কেউ কখনও বাঘ দেখেননি সেই লালগড়ের জঙ্গলেই সম্প্রতি বাঘের আনাগোনা নজর কাড়ে। পরে গ্রামবাসীদের বেদম মারে সেই বাঘ প্রাণও হারায়। বলা হয়েছিল শিকার উৎসবে গ্রামবাসীদের শিকার হয় সেটি। যে জঙ্গলে কেউ কখনও বাঘ দেখেননি, সেই জঙ্গলে বাঘের দেখা মেলার পর থেকে এখন কিছু অস্বাভাবিক হলেই বাঘের আতঙ্ক পেয়ে বসছে গোটা জঙ্গলপাড়াকে।
২টি গরু সন্ধেয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় বাঁধগোড়ার কাছের গহন জঙ্গল থেকে। ২টিরই সারা দেহ ছিল ক্ষতবিক্ষত। আঁচড়, কামড়ের দাগ স্পষ্ট। স্থানীয়রা মেনে নিচ্ছেন এ কাণ্ড জঙ্গলে থাকা নেকড়েরও হতে পারে। অন্য কোনও হিংস্র জানোয়ারেরও হতে পারে। তবু মনের কোণায় কোথাও বাঘের আতঙ্কটা পিছু ছাড়ছে না। ফলে অন্য জন্তু হতে পারে মুখে বললেও মনে মনে তাঁরা বাঘের ভয়ে কাঁটা। ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা গরু ২টিকে পরীক্ষা করেছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…