State

জমি বিবাদের জের, কাকার হতে গুলিবিদ্ধ ভাইপো

জমির বিবাদ পৌঁছল গুলির লড়াইয়ে। অভিযোগ, জমির ভাগাভাগি নিয়ে গণ্ডগোল এমনি চরমে ওঠে যে নিজের ভাইপোকে গুলি করতেও পিছপা হল না কাকা। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার রাজগ্রামের পূর্বপাড়ায়। আহত ওমর ফারুক-কে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ২ ভাই ভুট্টু শেখ ও গোলাম রসুলের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। প্রায়দিন এই নিয়ে ২ ভাইয়ের মধ্যে হাতাহাতি হত বলে অভিযোগ। জমির ভাগ সঠিক না হওয়া নিয়েই বনিবনা ছিলনা। একাধিকবার জমি জরিপ করেও কোনও সুরাহা হয়নি।

এদিনের বচসার জেরে ভাই ভুট্টু শেখকে লক্ষ্য করে গোলাম রসুল গুলি চালায় বলে অভিযোগ। বাবাকে বাঁচাতে গিয়ে সেই গুলি ২২ বছরের ভাইপো ওমর ফারুকের কোমরে লাগে। গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওমর। তড়িঘড়ি প্রতিবেশিরা তাঁকে প্রথমে মুরারই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরে সেখান থেকে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও, ঘটনার পর থেকেই পলাতক কাকা গোলাম রসুল। পুলিশ তার খোঁজ করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

Shaoni Dutta

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026