State

মেয়েদের কথা তুলে ধরতে ৫ হাজার কিলোমিটার সাইকেল পাড়ি এভারেস্টজয়ী কন্যার

তিনি নিজে নারী। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বারবার কন্যাভ্রূণ হত্যার ঘটনা ও মেয়েদের ওপর ঘটে চলা বর্বরতার ঘটনায় তাঁর মাথা কাটা যায়। বিশ্বের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে, নিজের মাথা পৃথিবীর সব থেকে উপরে তুলেও হেঁট হয়ে যায় তাঁর মাথা, যখন নিজের দেশেই দেখেন মেয়েদের দুরবস্থা। কন্যা সন্তান রক্ষার টানে তাই থেমে থাকে না তাঁর সাইকেল।

রেওয়ারীর সুনিতা সিং ২০১১ সালে এভারেস্ট শৃঙ্গ জয়ের কৃতিত্ব অর্জন করেন। এই কৃতিত্বের পর তিনি ভেবেছিলেন ভারতীয়রা একবার হয়ত ভেবে দেখবেন মেয়েরা সুযোগ পেলে কি না করতে পারে! কিন্তু তা হয়নি। তাই বেটি বাঁচাও অভিযানে নেমে পড়ার সিদ্ধান্ত নেন এভারেস্ট জয়ী। সাইকেল নিয়েই ঘুরে বেড়ান গোটা ভারত।

এবার তিনি ঘুরছেন গুজরাটের সোমনাথ থেকে সিকিম হয়ে নেপাল অবধি। পথ হিসাবে প্রায় ৫ হাজার কিলোমিটার। আপাতত সাড়ে ৩ হাজার কিলোমিটার ঘুরে তিনি এসেছেন বোলপুরে। উদ্দেশ্য এটাই প্রমাণ করা যে ভারতে নারী আজও শ্রেষ্ঠ। তবুও তাঁর কথায় কোথায় যেন ভারতে বেড়ে চলা নারী নির্যাতনের জন্য চাপা কষ্টই প্রকাশ পায়।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026