State

মাজারে চাদর চড়িয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৩

২ নম্বর জাতীয় সড়কের ওপর বর্ধমানের গলসি চৌমাথার কাছে একটি দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ ৩ জনের। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, ২ শিশু সহ ৫ জন সওয়ারি নিয়ে যাওয়া একটি গাড়ির টায়ার ফেটে গেলে সেটি গাছে ধাক্কা মারে এবং পাশের নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমানে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় শিশু দিয়া খাতুন, আজহার মল্লিক ও সুরজ শেখ-এর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ও আহতরা সকলেই গলসির বাবলা গ্রামের বাসিন্দা। তাঁরা গলিগ্রামের জয়রামপুরে একটি মাজারে চাদর চড়াতে গিয়েছিলেন। ফেরার পথে এই বিপত্তি। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Shaoni Dutta

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026