State

এক কামড়েই ছবি, ভিলেন কালাচ, খড়িশ

এ যেন একা রামে রক্ষা নেই, লক্ষ্মণ দোসর। তবে এরা কেউই রাম-লক্ষ্মণের মতো সুবোধ নয়। বরঞ্চ সঠিক সময়ে টেরটি না পেলে এক কামড়েই পঞ্চত্বপ্রাপ্তি ঘটাতে যথেষ্ট। নাম কালাচ বা ডোমনা চিতি আর স্পেকটাকল্ড কোবরা বা খড়িশ।

পরিসংখ্যান আর সর্প বিশারদদের মতে গাঙ্গেয় দক্ষিণ বঙ্গে এখন বিষধর সাপদের মধ্যে সবচেয়ে ভয়ানক এই খড়িশ আর কালাচ। এদের মধ্যে কার মারণ ক্ষমতা বেশি তা নিয়েই যেন জোর প্রতিযোগিতা। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ।

সর্পবিশারদ গোলক বিশ্বাস জানাচ্ছেন, বিষের তীব্রতা অনুযায়ী বেশি খতরনাক কালাচ। যেখানে খড়িশের ১৫ মিলিলিটার বিষে মানুষের ক্ষতি হয়, সেখানে কালচের ১ মিলিলিটার বিষই যথেষ্ট। অর্থাৎ খরিশের থেকে ১৬ গুণ মারাত্মক কালাচের বিষ। কিন্তু কালাচ কামড়ালে ৬ থেকে ৭ ঘণ্টা সময় পাওয়া যায় হাসপাতাল পৌঁছনো পর্যন্ত। সেই সময়টা দেয় না খড়িশ। এর বিষে ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে। তবে বর্তমানে উন্নত অ্যান্টি-ভেনমের কারণে প্রাণনাশের সম্ভাবনা কমেছে।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026