State

মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় চত্বরে মহিলা থানা

শেষ কয়েক বছরে ব্যাপক হারে বেড়ে গিয়েছে বিশ্বভারতী ক্যাম্পাসে মহিলা সংক্রান্ত অপরাধ। বাড়ছে বিভিন্ন ঘটনায় বোলপুর শান্তিনিকেতন এলাকার মহিলাদের পুলিশের দ্বারস্থ হওয়ার পরিমাণও। আন্তর্জাতিক এই শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে তাই জেলা পুলিশের উদ্যোগে চালু হল মহিলা থানা।

বিশ্বভারতী কর্তৃপক্ষও মনে করছে এতে লাভবান হবে পড়ুয়া ছাত্রীরা। নতুন মহিলা থানাটি তৈরি হয়েছে বিনয় ভবন ও ইন্টিগ্রেটেড সায়েন্স বিল্ডিংয়ের মাঝামাঝি। বিশ্বভারতীর ৪টি ছাত্রীনিবাস রয়েছে এই থানার ২৫০ মিটারের মধ্যে। বিকেল হতেই এলাকাটি বেশ ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে ছাত্রীদের চলাফেরা করা নিয়ে খানিকটা নিশ্চিন্ত হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

স্বাধীনতা দিবসের দিন থানার উদ্বোধন করেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) রাজীব মিশ্র, আইজি (বর্ধমান রেঞ্জ) সুব্রত মিশ্র, বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু, বীরভূমের পুলিশ সুপার কুণাল আগরওয়াল। নবগঠিত থানার ওসির দায়িত্ব সামলাবেন এসআই ঝুমা সিংহ। ২০ জন মহিলা পুলিশকর্মী সবসময় থানায় থাকবেন যাঁরা পড়ুয়াদের পাশাপাশি এলাকার অন্যান্য মহিলা ও মহিলা পর্যটকদের নিরাপত্তা দেবেন।

Shaoni Dutta

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026