State

বাড়িতে এনে রাখা সোনার লোভে খুন স্বর্ণ ব্যবসায়ী?

ডাকাতদের হাতে খুন হলেন বীরভূমের এক স্বর্ণ ব্যবসায়ী। বুধবার সকালে তাঁর ঘরের মেঝে থেকে তাঁর হাত পা বাঁধা দেহ আবিষ্কার করেন তাঁর স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লাভপুরের বিপ্রতিকুড়ি গ্রামের বাসিন্দা ছিলেন বিপদতারণ সিংহ। বছর ৪৫ বয়সের বিপদতারণবাবুর বিপ্রতিকুড়ির বাসস্ট্যান্ডে সোনার দোকান। বিপদতারণবাবুর পরিবারের দাবি, প্রতিদিন রাতে তিনি দোকানের বেশকিছু পরিমাণ সোনা বাড়িতে এনে রেখে দিতেন। তাঁদের আরও দাবি, গত মঙ্গলবার রাতে বিপদতারণবাবুর স্ত্রী ও মেয়ে দোতলার ঘরে ঘুমাতে যান। বিপদতারণবাবুর শুয়েছিলেন একতলায়।

বিপদতারণবাবুর স্ত্রীর বয়ান অনুযায়ী, বুধবার সকালে তিনি ঘরের দরজা খোলা দেখে ঘরে ঢুকে দেখেন ঘর তছনছ করা। খানিকক্ষণ পরে তিনি খাটের তলার দিকে স্বামীর মৃতদেহ দেখতে পান। পরিবারের অনুমান, ঘরে সোনা এনে রাখা হয় তা ডাকাত দল জানত। সেই সোনা ডাকাতির চেষ্টা করা হয়। বিপদতারণ সিংহ জেগে যাওয়ায় তাঁকে খুন করে দুষ্কৃতিরা। ঘটনার সত্যাসত্য তদন্ত করে দেখছে পুলিশ।

Shaoni Dutta

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026