State

স্বাধীনতা দিবসের আগে হাতেনাতে পাকড়াও হেরোইন সহ ৩ যুবক

১০০ গ্রাম হেরোইন পিছু ৩ জন। বাইকে চেপে পৌঁছে দিতে পারলেই কয়েক ঘণ্টায় মোটা টাকা রোজগার। এমনি এক চক্রের হদিস পেল বীরভূম পুলিশ। গত সোমবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত ৩ জনের বাড়ি দুবরাজপুর ও পারুই এলাকায়। ধৃত ৩ যুবক আব্দুল মান্নান, সিরাজুল শেখ ও শেখ সোহেলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই পাচার চক্রের অন্য পাণ্ডাদের খোঁজ চালাচ্ছে।

পুলিশ জানিয়েছে, ১টি বাইকে এই ৩ যুবক হেরোইন নিয়ে বর্ধমানে পাচারের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে ওই বাইকটি আটক করে। উদ্ধার হয় ১০০ গ্রাম হেরোইনের পাউচ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, বেশি পরিমাণে হেরোইন নিয়ে যাওয়া বিপজ্জনক। ধরা পড়লে লোকসানের পরিমাণটাও অনেক বেশি। উল্টোদিকে একবার এই পাউচ পৌঁছে দিতে পারলে দ্বিগুণ লাভ। তাই একসাথে অনেক হেরোইন পাচার করার ঝুঁকিটা আর নিতে চাইছে না বীরভূমের পাচারকারীরা। একসাথে একাধিক মানুষ বাইকে যাতায়াত করলে সন্দেহের অবকাশটাও কমে। ফলত জেলায় বাড়ছে রিস্ক ফ্রি হেরোইন পেডডলিং।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026