State

দুধ ফোটালেই হয়ে যাচ্ছে রবার? চাঞ্চল্য ক্রেতাদের মধ্যে

পায়েস খাবেন? কিংবা মিষ্টি? সেটা হওয়ার নয়। কারণ দুধ ফোটালেই তো সেটা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে বলে অভিযোগ। তাহলে কি এটা বাস্তবে দুধ? নাকি রাসায়নিক মেশানো কোনও বস্তু? এই সন্দেহ থেকেই মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে হয়ে গেল ধুন্ধুমার।

গত সোমবার শিবপুজোর জন্য প্রচুর পরিমাণে দুধ কেনেন শান্তিপুরের ঢাকাপাড়ার বাসিন্দারা। শিবের মাথায় ঢালার পর বেঁচে যাওয়া দুধ কেউ পায়েস, কেউ বা মিষ্টি তৈরির জন্য বাড়িতে নিয়ে যান। কিন্তু অভিযোগ, সেই দুধ ফুটে তৈরি হয় রবারের মত পদার্থ। এর পরই দুধ ব্যবসায়ীদের হাতেনাতে ধরার কথা ভাবেন তাঁরা।

মঙ্গলবার সকালে শান্তিপুর স্টেশনে দুধ ব্যবসায়ীরা দুধ নিয়ে অন্যত্র পাড়ি দেওয়ার আগেই তাঁদের আটকান ঢাকাপাড়ার বাসিন্দারা। পালিয়ে যান ব্যবসায়ীরা। তবে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ কেউ না করায় ২৫টি দুধের ড্রাম ছেড়ে দেয় রেল পুলিশ। তবে জেলার প্রাণিসম্পদ বিকাশ দফতর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026