State

মৎস্যজীবীদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ, সস্তার আশায় মধ্যবিত্ত

কথায় বলে মাছে ভাতে বাঙালি। আর শ্রাবণ, ভাদ্র মাসে সেই পাতে ইলিশ না পড়লে বাঙালির মন খারাপ। কিন্তু ভাল ইলিশের দামের ধাক্কায় অনেক সময়ে ইচ্ছে থাকলেও উপায় থাকে না। অবশেষে ইলিশের দিকে আড়চোখে চেয়ে রুই বা চারাপোনা কিনেই ব্যাজার মুখে ঘরে ফেরেন অনেকে। অপেক্ষায় থাকেন কবে দামটা একটু কমবে সেদিকে। কিছুদিন আগে দিঘায় এক ধাক্কায় অনেক ইলিশ ওঠায় দামটা কয়েকদিন একটু কমেছিল। ফের তা চড়ার দিকে। আর ঠিক এই সময়েই দিঘার মোহনায় মৎস্যজীবীদের জালে পড়ল ১০০ টনের ওপর ইলিশ!

১০০ টন ইলিশ ওঠা মানে ইলিশের দাম কিছুটা তো কমবেই। অন্তত তেমনই আশা ইলিশ প্রিয় বঙ্গবাসীর। বাজারে এই মাছ এলে ইলিশ ঢালাও বিক্রির সম্ভাবনা রয়েছে। ঠিকঠাক যোগান এলে দাম কমবে একথা মেনে নিচ্ছেন বিক্রেতারাও। তাঁদের মতে, ১ কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ১ হাজারের মধ্যেই ঘুরবে। আর তার চেয়ে কিছুটা কম। অর্থাৎ ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মিলবে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। আর ৫০০ গ্রামের কম ওজনের ইলিশ ৩০০ টাকাতেও নেমে যেতে পারে। আপাতত সেই আশায় অধীর অপেক্ষায় বাঙালির মন।

News Desk

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

সিংহ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026