State

ফাইলেরিয়া দূর করতে টাস্ক ফোর্স

রাজ্যের অন্তত ৪টি জেলা এখনো ফাইলেরিয়া মুক্ত নয়। তার মধ্যে রয়েছে বীরভূমও। এবার সেই কলঙ্ক মোছাতে উদ্যোগী হল বীরভূম জেলা স্বাস্থ্য দফতর। একদিকে যেখানে প্রতি বছর নতুন নতুন ভাইরাসের সাথে লড়াই চলছে রাজ্য জুড়ে সেখানে ফাইলেরিয়ার মতো সহজ রোগ নিয়ে আর দুশ্চিন্তা করতে রাজি নয় প্রশাসন।

রাজ্যের পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এখনো ফাইলেরিয়া মুক্ত নয়। বীরভূম জেলা প্রশাসন এবার উদ্যোগ নিল জেলার ৩৩ লক্ষ মানুষের কাছে পৌঁছে ফাইলেরিয়া টিকাকরণ করার। তার জন্য গঠন করা হল টাস্ক ফোর্স। গ্রামাঞ্চলে মানুষকে ভ্যাকসিন খাওয়ানটাই একটা বড় সমস্যা। জেলার স্বাস্থ্যকর্মীদের নিয়ে তৈরি এই টাস্ক ফোর্সের মূল কাজ হবে মানুষের মন থেকে সেই ভয় দূর করা।

অগাস্ট মাসের ২৩ থেকে ২৮ তারিখ পর্যন্ত ১ সপ্তাহ ধরে জেলায় এই অভিযান চালাবে টাস্ক ফোর্স। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ওষুধ খাওয়াবেন।

Shaoni Dutta

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026