ফাইল : মাদক উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে রাজ্যের সব জেলায় চলছে জোর পুলিশি অভিযান। দক্ষিণ বঙ্গের ২ জেলায় সোমবার পুলিশি অভিযানে আটক হল হেরোইন থেকে বেআইনি মদ।
এদিন সকালে মুর্শিদাবাদে পুলিশ অভিযান চালিয়ে আটক করে প্রায় দেড় কেজি হেরোইন। প্রসঙ্গত, ঝাড়খণ্ড থেকে আসা পোস্তর খোলা ও আঠা বীরভূমের পথে ধরে পাচার হয়ে মুর্শিদাবাদ আসে বলে অভিযোগ বেশকিছু দিনের। এরপর নানা প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে এই জেলায় হেরোইন তৈরি হয় বলেও অভিযোগ। সেখান থেকে এই মাদক পাচার হয় সারা দেশে। সোমবার পাচারের পথেই আটক হয় হেরোইন। ৩ হেরোইন পাচারকারীকেও হাতেনাতে ধরে ফেলে পুলিশ।
অন্যদিকে বীরভূমের রামপুরহাট শহরে অভিযান চালিয়ে একটি হোটেল থেকে আটক করা হয় প্রচুর পরিমাণ দেশি ও বিদেশি বেআইনি মদ। ৬০ নম্বর জাতীয় সড়কের ধারের ওই হোটেলের মালিককে আটক করেছে পুলিশ।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…