আবার নদীর জলে ডুবে মৃত্যু, ফের অভিযোগের তির নদী থেকে অবৈধভাবে বালি তোলার দিকে। এবার মৃত্যু বাঁকুড়া জেলায়। সোমবার সকালে সোনামুখীর রাঙামাটি ঘাটে দামোদরের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার।
শ্রাবণের শেষ সোমবার শিব পুজো উপলক্ষে রাঙামাটি ঘাটে জল আনতে যায় দশম শ্রেণীর ছাত্র মন কর্মকার ও একাদশ শ্রেণীর ছাত্র বিদ্যুৎ ঘোষ। তারপর তলিয়ে যায় তারা ২ জন। মন কর্মকারের দেহ উদ্ধার করেন স্থানীয় মৎস্যজীবীরা। বিদ্যুৎ ঘোষের দেহ এখনও পাওয়া যায়নি।
পুজো দিতে এসে এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাঁদের অভিযোগ, প্রতি বছর শ্রাবণের সোমবারগুলিতে রাঙামাটি ঘাটে এরকম ভিড় হলেও কোন প্রশাসনিক নিরাপত্তা থাকে না। তার ওপর অবৈধভাবে বালি তোলার কারণে নদীতে প্রায় ৫০ ফুট গর্ত হয়ে যায়। সেখানে একবার কেউ চলে গেলে তার আর বাঁচার কোনও উপায় থাকে না। ঠিক সেভাবেই এদিন মৃত্যু হয় ওই ২ ছাত্রের।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…