তৃণমূলের বিরুদ্ধে মিছিল করে এসে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বাঁকুড়ায়। এমনকি পার্টি অফিস ভাঙচুরের পর হামলাকারীরা নিজেদের দলীয় পতাকা লাগিয়ে দিয়ে যায় বলেই দাবি বিজেপির।
বিজেপির অভিযোগ, রবিবার সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিবাহিনী হামলা চালায় তাদের বিষ্ণুপুরের জেলা সাংগঠনিক পার্টি অফিসে। অফিসের বাইরে রাখা গাড়িটি ভাঙচুর করা হয়। ভিতরে চেয়ার টেবিল ভাঙার পর চুরি করে নিয়ে যাওয়া হয় ল্যাপটপ, এমনটাই অভিযোগ বিজেপির। ঘরের টিভিটিও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে তারা।
জেলা যুব মোর্চার সভাপতি সুভাষ মণ্ডল জানান, এই নিয়ে বাঁকুড়ায় বিজেপি পার্টি অফিস ভাঙচুরের ঘটনা দ্বিতীয়বার। পঞ্চায়েত ভোটের আগে ভাঙচুর চালানো হয় বাঁকুড়া জেলা পার্টি অফিসে।
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…