আদিবাসী উৎসবে নয়া অবতারে ধরা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। যে মানুষটিকে বড় বড় অনুষ্ঠানেও তাঁর ট্র্যাডিশনাল পায়জামা-পাঞ্জাবি ছাড়া দেখা যায়নি, আজ তিনিই আদিবাসী পুরুষদের মত লুঙ্গি-গেঞ্জিতে সকলের নজর কাড়লেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার রাজ্যের সব জেলাতেই পালিত হয়েছে আদিবাসী দিবস। বীরভূমে আদিবাসী মানুষের সংখ্যা বেশি, তাছাড়া জেলার প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডও আদিবাসী অধ্যুষিত। তাই এখানে এই দিবসের গুরুত্ব অনেক বেশি। সেটা মাথায় রেখেই জেলার নেতারা সিদ্ধান্ত নেন আদিবাসীদের পোশাক পরিধানের।
এদিন এই পোশাকে কৃষিমন্ত্রীকে ছাড়াও দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরীকে। মহম্মদবাজারের প্যাটেলনগরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। তিনি বিজেপির থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের দূরে থাকতে অনুরোধ করেন। পাশাপাশি যে কোনও অসুবিধায় তৃণমূল কর্মীদের সাহায্য নেওয়ারও অনুরোধ করেন অনুব্রতবাবু।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…