গন্তব্য ছিল এক পরিচিতের বাড়ি। সেখানে যাওয়ার জন্য উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা একাদশ শ্রেণির এক ছাত্রী বাড়ির কাছ থেকে অটোয় চেপে বসে। অটোতে একাই ছিল সে। অটো এগোয় গন্তব্যের দিকে। কিন্তু এক সময়ে দেখা যায় গন্তব্য পেরিয়েও অটো এগিয়ে চলেছে। আর যেখান দিয়ে যাচ্ছে সেখানটা ফাঁকা। লোকজন কম। ছাত্রী তখন কড়া গলায় অটো থামাতে বলে। অভিযোগ এ সময়ে অটো চালক তাকে জানায় সে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে চায়। কিছুটা সময় কাটাতে চায়।
ওই ছাত্রীর অভিযোগ, অটো থামাতে বললেও অটোচালক কথা শোনেনি। কোনও একটা বিপদ হতে চলেছে এমন আঁচ পেয়ে ওই ছাত্রী চলন্ত অটো থেকেই ঝাঁপ দেয়। রাস্তায় পড়ার পর তার আর্তনাদে আশপাশে থেকে লোকজন ছুটে আসেন। তাঁরাই ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যান। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অটোচালকের খোঁজ শুরু করেছে পুলিশ।
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…