ঠিক যেন কোনও বলিউড চলচ্চিত্র। একঝাঁক উজ্জ্বল তরুণ। চোখে তাদের বিপ্লবের স্বপ্ন। আর ধর্মের পাঠ দেওয়া কিছু মানুষ, যারা তাদের শেখাচ্ছে ইসলামকে রক্ষা করার জন্য জিহাদই নাকি শেষ কথা। না, কাশ্মীর নয়, এভাবে যুব সম্প্রদায়কে জিহাদি বানানোর কাজ চলত এই বাংলার মাটিতেই। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কয়েক মিনিট দূরে বীরভূমের কীর্ণাহারের নিমড়ে গ্রামে। আর এখান থেকেই সেজে ওঠে খাগড়াগড় বিস্ফোরণের পটভূমি।
সোমবার রাতে বেঙ্গালুরু এনআইএ-র জালে ধরা পড়ে খাগড়াগড় বিস্ফোরণের মূল চক্রী জহিরুল ইসলাম ওরফে কওসর। সাথে তার সঙ্গী মোস্তাফিজুর রহমান ওরফে তুহিন। এই নিমড়ে গ্রামেই বড় হয়ে ওঠা তুহিনের। আর কওসর সম্পর্কে এই গ্রামের জামাই।
তুহিনের ধরা পড়ায় একটুও বিচলিত নয় নিমড়েতে থাকা তার পরিবার। তাঁদের কথায় সেই ২০১৪ সাল থেকেই গ্রামে চলত জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র প্রশিক্ষণ। মগজ ধোলাই চলত গ্রামের ছেলেদের। বাংলাদেশ থেকে গ্রামে আসে নাসিরুল্লা ও ইউসুফ নামে ২ প্রশিক্ষক। তাদের বশেই গ্রামের ১০ জন যুবক যোগ দেয় জেএমবি-তে। এদেরই হাতে এবছর জানুয়ারিতে বুদ্ধগয়ায় বিস্ফোরণ হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…