রাতের বিছানায় সাপের ছোবল যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। একটু অসতর্ক হলেই ওত পেতে রয়েছে মৃত্যু। ঠিক যেমনটা হল নদিয়ার নাকাশিপাড়ার চন্দনপুর গ্রামের ১১ বছরের কিশোরী প্রমীলা খাতুনের ক্ষেত্রে।
প্রমীলার পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে বাবা মা ও বোনের সাথে এক বিছানায় ঘুমিয়ে ছিল প্রমীলা। সাপের ভয়ে মশারিও টাঙানো হয়। কিন্তু তাতে ছিল ফুটো। ঘুমের মধ্যে কোনও এক সময়ে প্রমীলাকে সাপে কাটে। সকালে উঠে শরীরে জ্বালা অনুভব করায় প্রমীলাকে বাড়ির লোকেরা নিয়ে যান হাসপাতালে। সেখানে সাপে কাটার ব্যাপারটি নিশ্চিত হয়। ভাল চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে কিশোরীকে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
রবিবার রাতেই সাপে কামড়ায় প্রমীলার মা জ়ারিনা বিবিকেও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপদের বাইরে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…