State

হঠাৎ হড়কা বান, ‘দ্বীপান্তর’ ২৫ জনের

প্রতিদিনই সকালবেলা বাঁকুড়ায় শালি নদীর ধারের জমিতে গরু ছাগল নিয়ে বড়জোড়া সোনামুখীর মানুষজন চড়াতে যান। সোমবারও সেরকমই গিয়েছিলেন। শালি নদীর জল বেড়েছে জানা সত্ত্বেও তাঁদের যেতে হয়েছিল। কারণ রুটিরুজির টান। কিন্তু সেই যাওয়ার যে এমন পরিণতি হবে তা কে জানত।

এদিন সকালে গাংদুয়া বাঁধের ৬টি গেট খুলে দেওয়া হলে ভয়াবহ চেহারা নেয় শালি। তারই হড়কা বানে কিছুক্ষণের মধ্যেই বড়জোড়ার বৃন্দাবনপুরের হুচুক ডাঙ্গা হয়ে যায় আলাদা একটা দ্বীপ। আটকে পড়েন বড়জোড়া থেকে আসা ১৪ জন ও সোনামুখীর ১১ জন মানুষ। সেই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের প্রায় ৩০০ গরু ছাগল।

নৌকা ছাড়া ফেরার উপায় নেই। কিন্তু রোজকার জীবিকার ভরসা পশুগুলিকে ছেড়ে তাঁরা ফিরবেন কি করে? সমস্যা সমাধানে শেষ পর্যন্ত আসরে নামে প্রশাসন। বড়জোড়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কালিদাস মুখার্জী খাবার আর ত্রিপল পৌঁছে দেন দ্বীপান্তরে আটকে পড়া মানুষগুলোকে। আপাতত জল না কমলে পশুগুলিকে নিয়ে তাঁদের আর ঘরে ফেরা হবে না।

Shaoni Dutta

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026