বাড়ি বিক্রির লোভে মাকে ক্রমাগত হুমকি। মারধরও চলত প্রায়ই। শেষে রবিবার বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িতে তালাই লাগিয়ে দিল গুণধর ছেলে। এমনটাই অভিযোগ করলেন বীরভূমের বোলপুরের কাশিমবাজারের বাসিন্দা কল্পনা আশ।
বিধবা কল্পনাদেবীর ওপর ছেলে গৌরাঙ্গ আশের এই অত্যাচার শুরু হয় মাস তিনেক আগে তাঁর স্বামী মারা যাওয়ার পর থেকে। তাঁর কথায়, ছেলের উদ্দেশ্য ছিল বাড়ি বিক্রি করে মোটা টাকা আদায়। মা বেঁচে থাকার কারণে যা সম্ভব হচ্ছিল না।
রবিবার সকালে ছেলে এসে তাঁকে বাড়ি থেকে বের করে দিলে তিনি প্রথমে যান বোলপুর পৌরসভায়। সেখান থেকে তিনি বোলপুর থানার দ্বারস্থ হন। পুলিশ বৃদ্ধাকে সঙ্গে করে নিয়ে গিয়ে বাড়ির তালা ভেঙে তাঁকে ঘরে ঢোকায়। তবে ছেলের বিরুদ্ধে এখনো কোনও পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের তরফে।
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…