State

ফাঁকা বাড়িতে একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু

পুরাতন মালদহের কালীতলা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। ৮০ বছরের ওই বৃদ্ধের দেহ মুখে বালিশ চাপা দেওয়া অবস্থায় বিছানায় পড়েছিল। পুলিশ এসে দেখে গোটা বাড়ি লণ্ডভণ্ড। বেশ কিছু জিনিস খোয়া গেছে। খোয়া গেছে ঠাকুরঘরে সিংহাসনে রাখা রাধাকৃষ্ণের মূর্তির গায়ের গয়নাও। প্রাথমিকভাবে পুলিশের অনুমান চুরি করার উদ্দেশ্যেই দুষ্কৃতিরা বাড়িতে ঢুকেছিল। কিন্তু বৃদ্ধ দেখতে পেয়ে যাওয়ায় তাঁকে মুখে বালিশ চাপা দিয়ে খুন করা হয়।

পুলিশ সূত্রের খবর, গৌর গোপাল ঘোষ নামে ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। কর্ম জীবনে বন দফতরের উচ্চপদেই চাকরি করতেন তিনি। ২ বছর আগে তাঁর স্ত্রী গত হয়েছেন। ছেলে মেয়ে বাইরে। ফলে তিনি একাই বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে রোজকার মতই ভোরে বাড়ির পরিচারক কাজে এসে দেখেন বাড়ির দরজা বন্ধ। এমন সাধারণত হয়না। এরপর ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে তিনি পাঁচিল টপকে বাড়িতে ঢুকে দেখেন বৃদ্ধ বিছানার ওপর পড়ে আছেন। তখনই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026