উত্তপ্ত গড়বেতা কলেজ, গুরুতর আহত ১

ছাত্র ভর্তিকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়াল গড়বেতা কলেজে। আশিস চারক নামে এক ছাত্রের চোখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে প্রথম বর্ষে কয়েকজন ছাত্রের ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়। তারমধ্যে আশিসের চোট গুরুতর। ছাত্র ভর্তি ঘিরে উত্তেজনা থামাতে এবার সব কলেজে ছাত্র ভর্তি অনলাইনে হবে বলে আগেই জানিয়েছে রাজ্যের শিক্ষা দফতর। ছাত্র ভর্তির বিষয়ে ছাত্র সংসদের কোনও ভূমিকা থাকবে না বলেও জানিয়ে দিয়েছিল তারা। তৃণমূল ছাত্র পরিষদের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল এবার ছাত্র ভর্তি নিয়ে কোনও কলেজে কোনও কিয়স্ক তারা দেবে না। ফলে সমস্যা সৃষ্টির কথা নয়। তবু ছাত্র ভর্তি নিয়ে বিভিন্ন কলেজে টুকটাক ঝামেলা হয়েই চলেছে। এদিকে গড়বেতা কলেজে এদিনের ঘটনার সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব।

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026