পঞ্চায়েত ভোটের রেশ কাটতে না কাটতেই শুরু এলাকা দখলের লড়াই। শাসক দলের বোমাবাজির জেরে উত্তপ্ত হল বীরভূমের খয়রাশোলের আলিআঠ গ্রাম। ২ গোষ্ঠীর ২ জন মহিলা বোমার আঘাতে গুরুতর জখম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চায়েত ভোটের পর থেকেই বিভিন্ন বিবাদে উত্তপ্ত ছিল এই গ্রাম। ষোলটি পরিবার গত ১২ জুলাই থেকে ঘরছাড়া। তাঁদের দাবি অন্য গোষ্ঠীর লোকেরা বৃহস্পতিবার তাঁদেরকে গ্রামে এসে থাকার আমন্ত্রণ জানান। সন্ধ্যায় তাঁরা গ্রামে ঢোকার পরই শুরু হয় তাঁদের ওপর বোমাবাজি।
অপর গোষ্ঠীর দাবি, রাত সাড়ে ৮টা নাগাদ গ্রামছাড়া পরিবারের সদস্যরা ২টি গাড়িতে করে এসে গ্রামে বোমাবাজি শুরু করে। গ্রামের গুলবদন বিবি নামে এক মহিলা বোমার আঘাতে আহত হন। তাঁকে স্থানীয় নাগরাকোন্দা হাসপাতালে ভর্তি করা হয়।
গ্রামছাড়া পরিবারের সদস্য নবিজান বিবি গুরুতর আহত অবস্থায় সিউড়ি সদর হাসপাতালে ভর্তি। যদিও খয়রাশোলের তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষের দাবি পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…