State

দোকানের ভেতর ঢুকে এল বেপরোয়া ট্রাক, পিষে গেল বাইক, মৃত ২

মৃত্যু আসার হলে তাকে টলায় কে? এমনই মৃত্যুর শিকার হলেন ঝাড়খণ্ডের নিসরার বাসিন্দা ২ যুবক। নিজেদের বাইকের চাকায় হওয়া ভরাতে গিয়ে পিষ্ট হলেন ট্রাকের চাকার তলায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিতুরিয়া থানার ইনানপুরে।

রামু মণ্ডল ও দিলীপ মণ্ডল কাজ সেরে ঝাড়খণ্ডে বাড়ি ফেরার পথে দাঁড়িয়েছিলেন ইনানপুরের একটি গাড়ি মেরামতির দোকানে। সেই সময় নিতুরিয়া থেকে রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্লান্টের দিকে যাওয়া কয়লা বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ছুটে আসে মেরামতির দোকানের দিকে। ঘটনার আকস্মিকতায় পালাতে পারেননি রামু ও দিলীপ। বাইক সমেত ২ জনকে পিষে দিয়ে দোকানে ঢুকে পড়ে ট্রাকটি। দোকানের মালিকও ঘটনায় আহত হন। কর্মীরা দোকানের পিছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণ বাঁচান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। গ্রেফতার করা হয়েছে চালককে।

Shaoni Dutta

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026