State

কবিকে সম্মান, ফুটবলার ও উচ্চমাধ্যমিকে কৃতীদের পুরস্কার

তিনি কবি। নাম গোবিন্দ দেবনাথ। এই অশীতিপর বৃদ্ধ কবিকেই সম্মান জানাল বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব। গত রবিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে সাম্মানিক অর্থ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের তরফে দেওয়া এই সম্মানে খুশি বৃদ্ধ কবি।

মধ্যমগ্রামের বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার পৌরপ্রধান রথীন ঘোষ, পুরমাতা অন্তরা বিশ্বাস মজুমদার সহ অনেক বিশিষ্টজন। বেশ কিছুদিন ধরে চলা সঙ্গীত, আবৃত্তি, ক্যুইজ সহ নানা বিষয়ে প্রতিযোগিতার পর গত ২৯ জুলাই পুরস্কার বিতরণের আয়োজন করেছিল বসুনগর যুবকবৃন্দ অ্যাথলেটিক ক্লাব। নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় ৩ ফুটবলার মহম্মদ রফিক, প্রীতম কোটাল ও প্রণয় হালদারকে। মধ্যমগ্রামে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করার জন্য দেবলিনা বসু ও প্রান্ত মল্লিকের হাতে তুলে দেওয়া হয় ১০ হাজার করে টাকা। যা হয়তো তাঁদের আগামী দিনের পড়াশোনায় কাজে লাগবে। — প্রতিবেদক – প্রিয়া মুখোপাধ্যায়

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026