গত বছরের প্রবল বৃষ্টিতে সৃষ্টি হয়েছিল বন্যা পরিস্থিতি। নুনিয়া নদীর জল ভয়ংকর চেহারা নিয়েছিল। বিচ্ছিন্ন হয়ে পড়েছিল গ্রামের পর গ্রাম। সেই চরম দুর্ভোগের দিনগুলো যাতে জীবনে ফিরে না আসে সেজন্য গত বছর বৃষ্টি কমার পর রানিগঞ্জের কিছু গ্রামের বাসিন্দা একসঙ্গে নুনিয়া নদীর ওপর একটি সেতু তৈরি করেছিলেন। কিন্তু গ্রামবাসীদের তো আর ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান নেই। তাঁদের পক্ষে যতটুকু সম্ভব সেভাবেই তৈরি হয়েছিল সেতু। স্থানীয় সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে নুনিয়ার জল প্রবল স্রোতে বইতে শুরুর পর গত বৃহস্পতিবার ভেসে যায় সেই ইট-পাথরের সেতু।
জলের তোড় সামলে উঠতে পারেনি সেতুর গাঁথনি। মাত্র এক বছরের মধ্যেই এত কষ্ট করে তৈরি সেতু হারানোর কষ্ট তো আছেই, সেইসঙ্গে যুক্ত হয়েছে আতঙ্ক। ফের বিচ্ছিন্ন হয়ে পড়ার আতঙ্ক। কারণ এই হাড়ভাঙা পরিশ্রমের সেতু দিয়েই এখানকার বেশ কিছু গ্রামের মানুষ আসানসোলের সঙ্গে যোগাযোগ তৈরি করেছিলেন। সেই সেতুই ভেসে গিয়ে তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফের পুরু করেছে।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…