State

বেপরোয়া বাসের ধাক্কা, স্কুলে যাওয়ার পথে পিষ্ট শিশু

মায়ের সঙ্গে সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিল বছর চারেকের নার্সারিতে পড়া অনু দাস। কিন্তু একটি বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু হল তার। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা এলাকায়।

গত বৃহস্পতিবার সকালে মায়ের সঙ্গে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল ছোট্ট অনু। এদিন ছিল তার অঙ্ক পরীক্ষা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বারাসাত-ব্যারাকপুর রোডের ওপর বেপরোয়া একটি বাস অনুর মা মণিমালা দাসের সাইকেলে এসে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে উল্টে যায় মণিমালাদেবীর সাইকেল। রাস্তার ওপর পড়ে যায় অনু। সেই সময় বাসটির পেছনের চাকার তলায় চলে যায় অনুর ছোট্ট শরীর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ঘাতক বাসটিতে ভাঙচুর চালান। পরে পুলিশ এসে অবস্থা সামাল দেয়।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026