State

ছেলেধরা সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে মার

ছেলেধরা সন্দেহে বেদম প্রহারের শিকার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। ঘটনায় নাম জড়াল এক বিজেপি নেত্রীর।

মঙ্গলবার এক মহিলাকে এলাকায় দেখে তাঁকে ছেলেধরা বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরই তাঁকে বিবস্ত্র করে বেঁধে মারা হয়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে ওই মহিলাকে। চিকিৎসার জন্য আহত মহিলাকে পাঠানো হয় হাসপাতালে। অভিযোগ, ঘটনাস্থলে এসেছিলেন এক বিজেপি নেত্রী। তাঁর ইন্ধনেই মহিলাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা ঘটছে রাজ্যের নানা জেলায়। শুধু এ রাজ্য বলেই নয়, দেশের একাধিক রাজ্যে এমন ঘটনার খবর শিরোনামে উঠে আসছে। এর জন্য সোশ্যাল মিডিয়াকে দুষছেন অনেকে। কদিন আগেই হোয়াটসঅ্যাপে ছড়ানো আতঙ্কের জেরে গ্রামবাসীদের মারে প্রাণ হারান গুগলে কর্মরত এক ইঞ্জিনিয়ার। এবার ধূপগুড়িতে উন্মত্ত কিছু মানুষের শিকার হলেন এক মহিলা।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026