State

সম্পর্কের টানাপোড়েন, তরুণীকে গুলি করে খুন

কম বয়সেই সুলতান আলির সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কোন্নগরের মেয়ে শুভলগ্না চক্রবর্তীর। সুলতানও স্থানীয় বাসিন্দা। তাঁদের সম্পর্কের কথা সকলে জানতেনও। খবর কানে এসেছিল শুভলগ্নার মা-বাবারও। তাঁরা এই সম্পর্ক মেনে নেননি। মেয়েকে অনেক করে বোঝানোর চেষ্টা করলেও তখন সুলতানের প্রেমে শুভলগ্না বাবা-মাকে উপেক্ষা করেন। এমনও জানা যাচ্ছে যে ২০১৩ সালে নাকি ২ জনে বিয়েও করেন। কিন্তু কিছুদিন পর থেকেই শুভলগ্না ও সুলতানের সম্পর্কে চিড় ধরে। শুভলগ্নাই আর সুলতানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে রাজি ছিলেননা। তিনি সুলতানকে ছেড়ে ফের বাবা-মায়ের কাছেই ফিরে আসেন। সেখানেই থাকছিলেন। এদিকে শুভলগ্নাকে ছাড়তে রাজি ছিল না সুলতান। সে ইতিমধ্যেই কয়েকবার শুভলগ্নার বাড়ি গিয়ে হামলা করে। তা নিয়ে থানা পুলিশও হয়ে যায়।

অভিযোগ, গত বৃহস্পতিবার সন্ধেয় শুভলগ্নার বাড়িতে ফের হাজির হয় সুলতান। বাড়িতে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তারপর শুভলগ্নার সঙ্গে কিছু কথা কাটাকাটির পর আচমকাই বন্দুক বার করে শুভলগ্নাকে খুব কাছ থেকে গুলি করে। মেয়েকে এভাবে গুলিবিদ্ধ হতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন শুভলগ্নার বাবা-মা। কিন্তু সুলতানের হাত থেকে তাঁরাও রেহাই পাননি। তাঁদেরও বন্দুক দিয়ে মেরে মাথা ফাটিয়ে পালিয়ে যায় সে।

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুভলগ্নাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অভিযুক্ত সুলতান আলিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026