State

বিয়ে বাড়িতে তুলকালাম, প্রতিবাদীকে ছুঁড়ে ফেলা হল ফুটন্ত ভাতের গামলায়

বুধবার রাত। পূর্ব বর্ধমানের কালনার তেহাটা গ্রামে একটি বিয়ে বাড়িতে তখন অতিথিদের ভিড় উপচে পড়ছে। এসে গেছেন বরযাত্রীরাও। এমন এক আনন্দময় সন্ধ্যা মুহুর্তে গেল বদলে। খুশি উবে গিয়ে পেয়ে বসল আতঙ্ক। আর্তনাদ করে উঠলেন মহিলারা। জানা গেছে, ঘটনার সূত্রপাত বরযাত্রীদের মধ্যে থাকা ২ যুবককে ঘিরে। অভিযোগ তারা মদ্যপান করে বিয়ে বাড়িতে আসে। তারপর সেখানে অশালীন আচরণ শুরু করে। এর প্রতিবাদ করেন বরযাত্রী হয়ে আসা আর এক যুবক বাবু মুর্মু। তিনি ওই ২ মদ্যপ যুবককে বিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এতেই বেজায় চটে যায় ওই ২ যুবক। শুরু হয় কথা কাটাকাটি। ধাক্কাধাক্কি। অভিযোগ এই সময়ে বাবুকে ধরে ওই ২ মদ্যপ যুবক বিয়ে বাড়ির রান্নার জায়গায় ফুটতে থাকা ভাতের বিশাল গামলায় ফেলে দেয়।

ফুটন্ত ভাতের গামলায় পড়ে আর্তনাদ করে ওঠেন বাবু। তাঁর দেহের অনেক অংশ ঝলসে যায়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পা থেকে পেট, বুকের একটা বড় অংশ পুড়ে গিয়েছে। এদিকে ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় ২ অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026