পূর্ব মেদিনীপুরের এগরার কাছে ছতরি গ্রাম। এখানেই এক আত্মীয়ের বাড়িতে কদিনের জন্য বেড়াতে এসেছিলেন ৭০ বছরের এক বৃদ্ধা। জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে তিনি আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়েছিলেন কোনও কাজে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় তাঁর পথ আটকায় ৩ যুবক। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। তারা ওই বৃদ্ধাকে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। পরে ওই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
পুলিশের কাছে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে একজন ৭০ বছরের বৃদ্ধাও ধর্ষকের আদিম লালসার হাত থেকে রেহাই না পাওয়ায় প্রবল ক্ষোভ জমেছে স্থানীয়দের মধ্যে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে চরম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন স্থানীয় মহিলারা।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…