State

না পাওয়ার অবসাদে আত্মঘাতী তরুণ? তদন্তে পুলিশ

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে পেয়েছিল ৭৯ শতাংশ নম্বর। নেহাত খারাপ নয়। সঙ্গে ছিল আঁকার প্রতি প্রবল আকর্ষণ। চেয়েছিল হয় বিজ্ঞান নিয়েই পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে। অথবা আর্ট কলেজ থেকে পাশ করে বার হতে। কিন্তু তার ২টোই না হওয়ায় অবসাদ পেয়ে বসেছিল ছেলেটাকে। সেই অবসাদ থেকেই নিজের বাড়িতে আত্মঘাতী হয় সে। অন্তত এমনই দাবি করছেন দক্ষিণ ২৪ পরগনার বোড়ালের বাসিন্দা অম্লান সরকারের বাড়ির লোকজন। বাড়িতে শোকের ছায়া। কান্না বাধ মানছে না। সমর্থ ছেলেকে হারিয়ে গোটা পরিবার শোকে মুহ্যমান।

পরিবারের দাবি, ৭৯ শতাংশ নম্বর নিয়েও কলেজে ভর্তি হতে পারছিল না অম্লান। সেই নিয়ে সে মানসিক অবসাদে ভুগছিল। ঠিক করেছিল তবে সে আঁকাকেই নিজের কেরিয়ার করবে। সেই ভেবে আর্ট কলেজেও প্রবেশিকা দেয়। কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার পর আর নিজেকে সামলাতে পারেনি। যদিও বিষয়টি আত্মহত্যাই কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026