প্রতীকী ছবি
সোমবার সকাল থেকেই চলছিল বৃষ্টি। সেই বৃষ্টিতে দিদির সঙ্গে খেলছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রী পূজা মজুমদার। মা কাজে গিয়েছিলেন। দুপুরে দিদি বাড়িতেই অন্য ঘরে ছিল। পরিবারের দাবি, সেই সময়ে বাঁশ আর গামছা নিয়ে খেলতে খেলতে হয়ত গলায় গামছার ফাঁস লেগে গিয়েছিল পূজার। তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তার। পরে পরিবারের নজরে এলে গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। চিকিৎসকেরা পূজাকে মৃত বলে ঘোষণা করেন।
এই অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় জগদ্দল থানার পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। পরিবারের দাবি, পূজার ছিল কার্টুন দেখার নেশা। প্রবল কার্টুন আসক্তি থেকে সে বিভিন্ন কার্টুন চরিত্রকে নকল করার চেষ্টা করত। হয়তো কোনও কার্টুন চরিত্রকেই নকল করতে গিয়ে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে পূজার মৃত্যু ঘটল তা জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
এটাই প্রথম। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে স্বামী বিবেকানন্দের মূর্তি বসেনি। এই মূর্তি স্থাপন ভারত…
সেলেব্রিটি আশা ভোঁসলেকে তো সকলে চেনেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন। সেকথা অকপটে জানালেন…
বছরের খুব কম দিনের জন্যই অমরনাথ যাত্রার সুযোগ পান ভক্তরা। সেই অমরনাথ যাত্রা এ বছর…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মেষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত বৃষ রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…
১৪৩৩ সালের পয়লা বৈশাখ থেকে চৈত্রসংক্রান্তি পর্যন্ত মিথুন রাশির মোটামুটি বছরটা কেমন যাবে তার সম্ভাব্য…