গরমে পুড়ছে বীরভূম। তারমধ্যেই আবার তেলের ট্যাঙ্কারে আগুন লেগে গেল একেবারে জাতীয় সড়কের ওপর। তাতে আশপাশের তাপমাত্রা এমন জায়গায় পৌঁছয় যে দমকলও বেশ কিছুক্ষণ কাছে ঘেঁষতে পারেনি।
সোমবার দুপুরে সিউড়ি থেকে রামপুরহাট যাচ্ছিল একটি তেলের ট্যাঙ্কার। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছিল গাড়িটি। মহম্মদ বাজারের কাছে উল্টোদিক থেকে চলে আসে একটি লরি। লরির সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। মুহুর্তে ট্যাঙ্কারে আগুন লেগে যায়। রাস্তার দুপাশে জঙ্গল। মাঝখান দিয়ে রাস্তা। সেই রাস্তার মাঝখান বরাবর তেলের ট্যাঙ্কারটি দাউদাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা ছাড়িয়ে যায় দুপাশের সুউচ্চ গাছের মগডাল। এই অবস্থা চলতে থাকে। দমকলকর্মীরা অপেক্ষায় ছিলেন কতক্ষণে আগুন কিছুটা স্তিমিত হয়। এদিকে এদিন দুপুরে আগুন লাগার পর ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…