State

মালিক ও তাঁর স্ত্রীর সঙ্গে মদ্যপান, পরদিন উদ্ধার গাড়িচালকের দেহ, ঘনীভূত রহস্য

দিঘায় মিলল এক যুবকের মৃতদেহ। হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম অভিজিত দত্ত। এই ঘটনায় এক চিকিৎসক দম্পতি সহ এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছে পুলিশ। অভিযোগ মাত্র ১ সপ্তাহ আগেই জোকা ইএসআইয়ের এক চিকিৎসকের গাড়ির চালক হিসাবে কাজে যোগ দেন অভিজিত দত্ত। লিলুয়ার বাসিন্দা অভিজিতকে নিয়োগ করেন ওই চিকিৎসকের স্ত্রী।

গত বৃহস্পতিবার ওই চিকিৎসক তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে নিয়ে গাড়িতে দিঘায় পৌঁছন। গাড়ি চালিয়ে তাঁদের নিয়ে আসেন নব নিযুক্ত চালক অভিজিতবাবু। পুলিশ জানতে পেরেছে ওই হোটেলে ওঠার পর রাতে ওই চিকিৎসক, তাঁর স্ত্রী ও তাঁদের আত্মীয় মদ্যপান করছিলেন। সেই আসরে যোগ দেন গাড়ি চালক অভিজিতও। একসঙ্গেই সকলে মিলে চলছিল মদ্যপান। অভিযোগ এখানে মদ্যপানের ফলে টালমাটাল অবস্থা হয় অভিজিতের। সেই অবস্থায় চিকিৎসকের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এতে চিকিৎসকের সঙ্গে তাঁর বচসার পরিস্থিতিও সৃষ্টি হয়।

এরপর শুক্রবার সকালে অভিজিত দত্ত হোটেলের যে ঘরে ছিলেন সেই ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চিকিৎসক, তাঁর স্ত্রী ও আত্মীয়কে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যু রহস্যের কিনারা করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। কেনই বা চিকিৎসক দম্পতি তাঁদের সদ্য নিযুক্ত চাড়ির চালককে তাঁদের মদ্যপানের আসরে যোগ দিতে দিলেন, কেনই বা আচমকা পরদিন অভিজিতের দেহ মিলল তাঁর হোটেল রুম থেকে, সেসব কিছুই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026