State

সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করানোর অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে

বাবা বেশ কিছুদিন হল গত হয়েছেন। আর বাবার মৃত্যুর পরই তাঁর ১২ বিঘার মত জমি নিয়ে শুরু হয় পারিবারিক কোন্দল। একদিকে মা করুণাময়ী ও ছোট ছেলে মৃন্ময় মিস্ত্রি। আর অন্যদিকে বড় ছেলে সুখময় মিস্ত্রি। অভিযোগ মা ও ছোট ছেলে চাইছিল পুরো জমি আত্মসাৎ করতে। কিন্তু পরে গ্রামের মধ্যস্থতায় জমির ৩ ভাগ হয়। মা ও ২ ছেলে সমান ভাগ পায়।

এ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের আনখোনা এলাকায় বড় ছেলে সুখময়ের মোটরবাইক আটকায় কয়েকজন দুষ্কৃতী বলে অভিযোগ। সেখানেই সুখময়কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। বিষয়টাকে ছিনতাই করতে এসে হত্যাকাণ্ডের রূপ দিতে চাইলেও পুলিশ জানতে পারে একটা লোক খুন হয়ে গেল দুষ্কৃতীদের হাতে, অথচ তাঁর সঙ্গে থাকা টাকাকড়ি খোয়া যায়নি। এরপর কেতুগ্রাম থানায় মৃতের স্ত্রী অভিযোগ করেন সুখময়ের মা ও ছোটভাই তাঁর স্বামীকে খুন করিয়েছে। সুপারি কিলার দিয়ে খুন করানো হয়েছে বলেও দাবি করেন তিনি। পুলিশ ছোট ছেলে মৃন্ময়কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত মায়ের খোঁজ চলছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026