State

ওল্ড দিঘায় বোল্ডারে আছড়ে পড়ে মৃত পর্যটক

বুধবার সকালে এক ভয়ানক মৃত্যুর সাক্ষী থাকল ওল্ড দিঘা। দিঘা মানেই বাঙালি পর্যটকে ঠাসা সমুদ্রতট। ২-৩ দিনের ছুটিতে দিঘা বেড়িয়ে আসা বাঙালির দীর্ঘদিনের প্রবণতা। তেমনই কটা দিনের ছুটিতে স্ত্রী, মেয়ে ও জামাইকে নিয়ে দিঘায় বেড়াতে এসেছিলেন উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা চন্দন মুখোপাধ্যায়। বুধবারই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল। তার আগে সকালের দিকে সমুদ্রের ধারে ওই প্রৌঢ় সপরিবারে সময় কাটাতে যান।

বুধবার সমুদ্র উত্তাল ছিল। ওল্ড দিঘায় পর্যটকের ভিড় থাকলেও সমুদ্রে নামা বারণ ছিল প্রশাসনের তরফে। এই অবস্থায় স্নান করতে না গেলেও পা ভেজানোর জন্য কিছুটা জলের দিকে এগিয়ে যান চন্দনবাবু। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই একটি ঢেউ এসে ধাক্কা মারে তাঁকে। টাল সামলাতে না পেরে তিনি আছড়ে পড়েন বোল্ডারে। বোল্ডারে মাথা ঠুকে যায়। এরপর অচেতন চন্দনবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনবাবুর মাথা ফেটে যায়নি। কিন্তু মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026