উত্তর ২৪ পরগনার অশোকনগরে বাড়ি গৃহবধূ শাখি চৌধুরীর। সেই বাড়ির সামনেই শনিবার বেলায় ভিড়ে ভিড়। ভিড়ে থাকা মহিলা, পুরুষ সকলেই উত্তেজনায় ফুঁসছেন। বাড়ির সকলে তখন কার্যত গৃহবন্দি। বাইরে তাঁদের মেয়ের বিরুদ্ধে চলছে স্লোগান। উপযুক্ত শাস্তির দাবি। ভিড়ে দাঁড়ানো প্রায় সকলেই ক্রিকেটার অজয় করের প্রতিবেশি। তাঁরা সকালে থানার সামনে বিক্ষোভ দেখানোর পর হাজির হন শাখি চৌধুরীর বাড়ির সামনে।
ঘটনার সূত্রপাত গত বুধবার। সেদিন দুপুর থেকে নিখোঁজ হয়ে যান ক্রিকেটার অজয় কর। অনেক খোঁজাখুঁজির পর রাতে অশোকনগরের কাছে রেললাইনের ধার থেকে অচেতন অবস্থায় অজয়কে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অজয়ের বাড়ির লোকজন জানতেন অজয়ের সঙ্গে এক গৃহবধূর সম্পর্ক আছে। এদিকে গৃহবধূ শাখি চৌধুরীর সঙ্গে একাধিক পুরুষের সম্পর্ক ছিল বলে দাবি পরিবারের। বিশ্বজিত নামে এক যুবকের সঙ্গেও নাকি প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর বলে দাবি।
পুলিশের কাছে পরিবারের তরফে দাবি করা হয় ওই গৃহবধূই তার প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে অজয়কে খুন করেছে। মৃতের পরিবারের অভিযোগক্রমে ওই গৃহবধূ ও বিশ্বজিতকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাদের আদালতে পেশ করা হয়। ২ জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…