State

ডিগবাজি খেল ফেরারি, মৃত ১

ধরাছোঁয়ার বাইরে দাম। দুরন্ত গতি। বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস কার ফেরারি। সেই বহুমূল্য গাড়ি হলিউডের সিনেমার মত রবিবার সকালে ডিগবাজি খেল পাকুড়িয়া ব্রিজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অস্বাভাবিক গতিতে ছুটে আসছিল লাল রঙের ফেরারিটি। এমন গতি সাধারণত তাঁরা দেখতে পাননা। অন্যান্য গাড়ি জোরে চালালেও নয়। অনেকের অনুমান গাড়ির গতি ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা কী তার বেশি ছিল।

পাকুড়িয়া ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। চালক ওই গতি কাবু করতে না পেরেই গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। এরপর গাড়িটি ডিগবাজি খেতে শুরু করে। বেশ কয়েকবার রাস্তার ওপর ডিগবাজি খেয়ে উল্টে যায় সেটি। অমন ঝকঝকে গাড়ির বহিরঙ্গ দুমড়ে মুচড়ে খুলে বেরিয়ে যায়। স্থানীয়রাই হাত লাগিয়ে গাড়ির মধ্যে স্টিয়ারিংয়ে থাকা এক মধ্যবয়সী ব্যক্তি ও এক তরুণীকে বার করে আনেন। রক্তাক্ত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শিবাজি রায় নামে ওই মধ্যবয়সী ব্যবসায়ী প্রাণ হারান। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন ওই তরুণী।

৩ কোটি টাকার ওপর দামের ওই গাড়ি কীভাবে আচমকা দুর্ঘটনার কবলে পড়ল, দুর্ঘটনার কবলে পড়লেও তার এয়ার ব্যাগ ঠিকঠাক খুলেছিল কিনা, দুর্ঘটনার পিছনে শুধুই গতি নাকি অন্য কোনও কারণ আছে, সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026