State

বালির ঢিপি থেকে উদ্ধার নিখোঁজ নাবালকের দেহ, মায়ের অবৈধ সম্পর্কের জেরে খুন?

৫ দিন ধরে নিখোঁজ নাবালকের সন্ধান পাওয়া গেল সোমবার। তাও বালির ঢিপির ভিতরে! মৃত অবস্থায়। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার রাজপুর গ্রামের মণ্ডল পাড়ার বাসিন্দা বছর ৭-এর নাবালকের গলিত শবই উদ্ধার করল পুলিশ। গত সোমবার প্রথম শ্রেণির ছাত্রের বস্তাবন্দি গলাপচা দেহ প্রথম চোখে পড়ে এলাকাবাসীর। খবর যায় থানায়। পুলিশ নাবালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্তে নেমে মৃতের মা এবং ঋষি নামে প্রতিবেশি নাবালককে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের পর নাবালকের হত্যা রহস্যের কিছুটা আন্দাজ করেন তদন্তকারীরা। মৃতের মা সাগরী মণ্ডল নবম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অবৈধ সম্পর্কে সম্প্রতি জড়িয়ে পড়ে। পুলিশের অনুমান, বৃহস্পতিবার সম্ভবত মায়ের সঙ্গে প্রতিবেশি দাদাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সায়ন। পুলিশের প্রাথমিক অনুমান, লোক জানাজানির ভয়ে নাবালকের মা ও তার প্রেমিক চূড়ান্ত পদক্ষেপ নেয়। শ্বাসরোধ করে ছেলেকে খুনের পর তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে মৃত্যু সুনিশ্চিত করে অভিযুক্তরা। এরপর প্রতিবেশি শচীন্দ্র সর্দারের বাড়ির বালির স্তূপে তারা মৃতদেহ চাপা দিয়ে দেয় বলে ধারণা পুলিশের।

কারও যাতে সন্দেহ না হয় তার জন্য নাবালকের মা খেলতে গিয়ে ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার গল্প ফাঁদে পুলিশের কাছে। নাবালকের মা-বাবার অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করে পুলিশ। গত সোমবার শচীন্দ্র সর্দারের বাড়ি থেকে পচা গন্ধ বার হতে দেখে স্থানীয়রা ওই বাড়িতে যান। সেখানে বালির স্তূপের মধ্যে থেকে বস্তাবন্দি সায়নের দেহ উদ্ধার হয়। রাতেই মৃতের মা ও অপর নাবালককে আটক করে পুলিশ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026