শ্বশুরকে খুন করে আত্মঘাতী যুবক

শ্বশুরকে খুন করল জামাই। বাবাকে স্বামীর হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী। এদিকে শ্বশুরকে হত্যা করে বাড়ি ফিরে গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই যুবক। অভিযোগ তিলজলার বাসিন্দা সুমিত বর্মন বুধবার গভীর রাতে মদ্যপ অবস্থায় বাইকে চড়ে হাজির হন মধ্যমগ্রামের শ্রীনগরের তার শ্বশুরবাড়িতে। তাঁর সঙ্গে ঝগড়ার জেরে সুমিতের স্ত্রীও অনেকদিন ধরেই বাপের বাড়িতেই আছেন। ওদিন রাতে জামাইকে দরজা খুলে দেন শ্বশুর। অভিযোগ এরপরই সুমিত ধারালো অস্ত্র দিয়ে শ্বশুরকে কোপাতে শুরু করে। বাধা দিতে এলে সুমিতের অস্ত্রের কোপ পড়ে স্ত্রীয়ের ওপরও। শ্বশুরকে তাঁর মধ্যমগ্রামের বাড়িতে কুপিয়ে খুন করে সুমিত ফিরে আসে তার তিলজলার বাড়িতে। স্ত্রীর মুখে সব শুনে মধ্যমগ্রাম পুলিশ তার খোঁজে তিলজলায় হাজির হন। সেখানে সুমিতের ঘরের দরজা ভেঙে পুলিশ দেখে সিলিং থেকে ঝুলছে সুমিতের নিথর দেহ। ঠিক কী কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে তারা। পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026