State

ডাম্পারের চাকায় পিষ্ট বাইক আরোহী, ভাঙচুর, আগুন, অবরোধ

ডাম্পারের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে বর্ধমান-কাটোয়া রোড। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেন ৪টি গাড়িতে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে নামে ব়্যাফ, পুলিশবাহিনী। দুপুর ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটে। অকুস্থল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার অন্তর্গত ধরমপুর এলাকা। বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে। শুক্রবার ধরমপুর গ্রামের কাছে ওই রাস্তার দু’ধারে গর্ত করে পাথর ফেলা হচ্ছিল। সেখানে দাঁড়িয়ে ছিল পাথর বোঝাই একটি ডাম্পার ও একটি রোড রোলার। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল বর্ধমানমুখী একটি বাস। আর তখনই বর্ধমান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন বছর ৬৪-র শেখ নুরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই প্রবীণ ডাম্পারের পিছনে দাঁড়িয়ে ছিলেন। ডাম্পারটি বাসটিকে জায়গা দেওয়ার জন্য পিছিয়ে যেতে থাকলে সরে যাওয়ার চেষ্টা করেন বাইক আরোহী। তার আগেই বাইক সহ ডাম্পারের চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেগতিক বুঝে পালিয়ে যায় ডাম্পারের চালক। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ঘাতক ডাম্পার, রোড রোলারে আগুন ধরিয়ে দেন তাঁরা। রাজ্য সড়কের ওপর ঘণ্টা খানেক ধরে চলে ভাঙচুর, অবরোধ, বিক্ষোভ। প্রায় ২ ঘণ্টা পর দেওয়ানদিঘি থানার পুলিশ ও ব়্যাফ গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। আপাতত রাস্তা সম্প্রসারণের কাজ বন্ধ রাখা হয়েছে। পলাতক ডাম্পার চালকের খোঁজ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026